মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

পোস্ট এর সময় : ৫:১২ পূর্বাহ্ণ , ভিজিটর : ৮

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুরে দুমকি উপজেলার রাজাখালী বাজারের পূর্ব পাশে হাসেম মাস্টারের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাউফল উপজেলার দাস পাড়া গ্রামের আমিনুল ইসলাম (২৪) ও কামাল (৩০)।

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *