মান্নান দম্পতির বিরুদ্ধে অধিকতর শুনানি ২৩ জুলাই

পোস্ট এর সময় : ১১:৩২ পূর্বাহ্ণ , ভিজিটর : ৪৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানা অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে না পারায় তাদের আইনজীবী সময়ের আবেদন করেন।

আদালতের পেশকার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ চার হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এ ছাড়া তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক।

তদন্ত শেষে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *