মাদক রাখা ও সেবনের দায়ে রাজধানীতে ২৮ জন গ্রেফতার

পোস্ট এর সময় : ৮:৩৯ পূর্বাহ্ণ , ভিজিটর : ২৪

রাজধানীতে মাদক রাখা ও সেবনের দায়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২৯৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৭০০ গ্রাম গাঁজা, ৩ বোতল বিদেশী মদ ও ৯৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।৫ জুন, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *