ভারতের লোকসভায় মুসলিম সাংসদ বেড়ে ২৭ জন

পোস্ট এর সময় : ৬:৪৬ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৮

ভারতে ১৭তম লোকসভা নির্বাচনে মোট ২৭ জন মুসলিম সাংসদ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দুই রাজ্য পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকেই জিতেছেন ১২ জন। এই ২৭ জনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, এআইএমআইএমের আসাদ উদ্দিন ওয়াইসি, সমাজবাদী পার্টির আজম খানের মতো হাইপ্রোফাইল ব্যক্তিরা। তবে বিজেপি ছয়জন সংখ্যালঘুকে প্রার্থী করলেও তা থেকে কোনো মুসলিম জেতেনি।

ভোটের ফল পর্যালোচনা করে দেখা গেছে, গতবারের তুলনায় এবার সংসদে মুসলিম প্রতিনিধিত্ব বেড়েছে চারজন। গত বছর নির্বাচিত হয়েছিলেন ১৩ জন। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস থেকে পাঁচজন, কংগ্রেস থেকে চারজন, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ন্যাশনাল কনফারেন্স ও ইউনিয়ম মুসলিম লিগ থেকে তিনজন করে মোট ১৩ জন, এআইএমআইএম থেকে দুইজন, রামবিলাস পাসোয়ানের এলজেপি, শারদ পাওয়ারের এনসিপি, সিপিআইএম ও বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ থেকে একজন করে মোট ২৭ জন মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন।

তবে, বিজেপি একাই ৩০৩টি আসন পেলেও দলটি থেকে কোনো মুসলিম প্রার্থী জয়লাভ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *