বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

পোস্ট এর সময় : ৮:০৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ৭

জয়পুরহাট সদর উপজেলার ঈস্বরপুর গ্রামে খড় রাখাকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার ছুরিকাঘাতে হারুনুর রশীদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের নিহতের জন্য বড় ভাই ও ভাতিজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত হারুনুর রশীদ সদর উপজেলার ঈস্বরপুর গ্রামের মৃত মাছের আলীর ছেলে।

Joypurhat-Murdar

জয়পুরহাট সদর থানা পুলিশের পরিদর্শক মোমিনুল হক জানান, সকালে হারুনুর রশীদ তার বাড়ির সামনের ওঠানে খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় ওই খড়গুলো রাখাকে কেন্দ্র করে তার বড় ভাই ছলিম উদ্দিন ও ভাতিজা তৈহিদ উদ্দিনের সঙ্গে হারুনুর রশীদের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে তারা হারুনুর রশিদের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত হারুনুর রশীদকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই-ভাতিজাসহ চারজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *