বৃষ্টির কারণে সংসদ ভবনের টানেলে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে

পোস্ট এর সময় : ৮:১৯ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৭

বৃষ্টির কারণে সংসদ ভবনের প্রবেশমুখ টানেলে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। অথচ এটি হওয়ার কথা ছিল সংসদের দক্ষিণ প্লাজায়। তবে বৃষ্টি থাকলেও প্রচুর মুসল্লি অংশ নিয়েছেন সেই জামাতে। আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও যথাযথ মর্যাদায় জামাত অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভপিতি মোহাম্মদ নাসিম এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক এমপি, স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যরা, সংসদ সচিবালয়ের কর্মচারীরা এবং এলাকার সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *