মাত্র কয়েকদিন হয়েছে তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বদলি হয়ে এসেছেন। হঠাৎ করেই তার বদলিটা যেমন রহস্যজনক ও তেমনি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নতুন যোগদান করেই ক্ষমতার অপব্যাবহার করছেন তিনি। বিয়ের প্রলোভন দেখিয়ে বান্ধবীর সঙ্গে অবৈধ সর্ম্পকে জড়িয়ে ফেঁসে যাচ্ছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তাছাড়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বান্ধবীর সঙ্গে অবৈধ সর্ম্পক জানাজানি হওয়ায় পর ব্যাপক সমালোচনা চলছে উপজেলা জুড়ে। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় পর্যন্ত গড়িয়েছে। সর্বশেষ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে অভিযোগ তদন্ত করে দেখছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

