বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

পোস্ট এর সময় : ৯:২৩ অপরাহ্ণ , ভিজিটর : ৬

নিজস্ব প্রতিবেদক:-১০ দফা দাবি আদায়ে রাজধানীতে আবারও ২ দিনের পদযাত্রা কর্মসূচি ঘেষিণা করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, ১০ দফা দাবি আদায়ে ৯ ফেব্রুয়ারি রাজধানীর গোপীবাগ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত ও ১২ ফেব্রুয়ারি শ্যামলী থেকে রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। এছাড়া জনগণ যদি চায় হরতালের মতো কর্মসূচিও আসতে পারে বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির সব শান্তিপূর্ণ কর্মসূচি নস্যাৎ করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। এ সময় সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার চালু করার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *