বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস দলে ভাইয়ের বদলে যমজ ভাই

পোস্ট এর সময় : ৭:০৪ অপরাহ্ণ , ভিজিটর : ১৭

ক্রিড়া প্রতিবেদক : প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নেদারল্যান্ডস। তিন ম্যাচ সিরিজের দল ইতিমধ্যে ঘোষণাও করেছে ডাচরা। তবে আগামী ৩০ আগস্ট সিরিজ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে তারা।

চোটের কারণে দুজন ক্রিকেটার ছিটকে গেছে।

তারা হচ্ছেন—দুই পেসার রায়ান ক্লাইন ও ফ্রেড ক্ল্যাসেন। সঙ্গে ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অলরাউন্ডার সাকিব জুলফিকার। তার বদলে দলে জায়গা পেয়েছেন তারই যমজ ভাই সিকান্দার জুলফিকার। তাদের আরেক যমজ ভাই আসাদ জুলফিকারও অফস্পিন অলরাউন্ডার।

তাতে ৬ বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন সিকান্দার। ১১ টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার সর্বশেষ ম্যাচটি খেলেছেন সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে, ২০১৯ সালে। সাকিব লেগস্পিন অলরাউন্ডার হলেও সিকান্দার পেস অলরাউন্ডার। 

অন্যদিকে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাঙ্গে।

ওপেনিংয়ের পাশাপাশি লেগ-স্পিনটাও করতে পারেন কৈশোর পেরোনোর আগেই স্বপ্নকে ছোঁয়া ল্যাঙ্গে। তিন পরিবর্তনের অপরজন হচ্ছেন থমাস সেবাস্টিয়ান ব্রাট। ২০২১ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা এই পেসার আবারও নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন।

তিন ম্যাচের সিরিজটি হবে সিলেটে। বাকি দুটি ১ ও ৩ সেপ্টেম্বর।

নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দল—

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, সেড্রিক ডি ল্যাঙ্গে, তেজা নিদামানুরু, নোয়াহ ক্রোয়েস, সিকান্দার জুলফিকার, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিংঙ্গেল ও থমাস সেবাস্টিয়ান ব্রাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *