ফ্যাশনের নতুন সংজ্ঞা দিচ্ছেন শাহরুখকন্যা সুহানা

পোস্ট এর সময় : ৩:৪০ পূর্বাহ্ণ , ভিজিটর : ৯

প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন শাহরুখ খানের মেয়ে সুহানা। বাবার কারণে না সুহানা নিজেই এখন বেশ জনপ্রিয়। বলিউডের প্রথম সারির ফ্যাশন সচেতন সেলেব কিড হিসেবে তার বেশ সুখ্যাতি রয়েছে। ভোগ ম্যাগাজিনের কভার গার্ল হওয়ার পর নাকি আরও ফ্যাশন সচেতন হয়েছেন সুহানা।

গত ২২ মে ১৯ বছরে পা দিলেন সুহানা। জন্মদিনের পরেই তার নতুন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অফ শোল্ডার পোশাকে দেখা যাচ্ছে সুহানাকে। কানে বড় রিং, হাতে ঘড়ি-সব মিলিয়ে মনে হবে ধীরে ধীরে ফ্যাশনের নতুন এক সংজ্ঞা তৈরি করছেন তিনি।

সুহানার বলিউড ডেবিউ নিয়েও কৌতূহল রয়েছে তার ভক্তদের। শাহরুখের বড় ছেলে আরিয়ান করণ জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করবেন বলে জানা গেছে। তবে সুহানা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ক্যারিয়ার তৈরি করবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।

এর আগে শাহরুখের শেষ ছবি ‘জিরো’তে ক্যামেরার পেছনে কাজ করেছেন। নিয়মিত মঞ্চে অভিনয়ও করেন। তবে পড়াশোনা শেষ না করা পর্যন্ত সম্ভবত পেশাদার হিসেবে কাজ করবেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *