পাবনায় অটোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

পোস্ট এর সময় : ৬:৫৮ পূর্বাহ্ণ , ভিজিটর : ১০

পাবনা শহরের ডিসি বাংলো এলাকায় অটোবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বলরামপুরের আমিন উদ্দিনের ছেলে অলিব (২০) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে পান্থ (১৬)।

সদর থানার এসআই মহিউদ্দিন জানান, অটোবাইকটি উপজেলার লাইব্রেরি বাজার থেকে শহরে যাচ্ছিল। পথে শহরের ডিসি বাংলো এলাকায় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে ওই অটোবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *