দেশের সব থানায় অভিযোগ গ্রহণ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

পোস্ট এর সময় : ৭:৪৪ অপরাহ্ণ , ভিজিটর : ২০

নিজস্ব প্রতিবেদক:-দেশের থানাগুলোকে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

থানাগুলোকে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও এফআইআর দ্রুত নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে মামলার তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

বুধবার (২৩ আগস্ট) থানায় অভিযোগ গ্রহণ সংক্রান্ত এক পরিপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা।

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ‘প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো থানায় জিডি, এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতি জ্ঞাপন বা বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে; পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।’

পরিপত্রে আরো বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *