ডিম কিনতে যদি ১৭ টাকা লাগে ফ্লাইওভার দেখিয়ে কী করবেন : রিজভী

পোস্ট এর সময় : ৯:০৮ অপরাহ্ণ , ভিজিটর : ২০

নিজস্ব প্রতিবেদক:-একটি ডিম কিনতে যদি ১৭ টাকা লাগে তাহলে ফ্লাইওভার দেখিয়ে এ সরকার কী করবে। পৃথিবীর সমস্ত ফ্যাসিসরাই এই ধরনের কাজ করে বলে মন্তব্য করেছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম-মহাস‌চিব এ্যাডভোকেট রুহুল ক‌বির রিজভী।

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে জিয়াউর রহমান আর্কাইভ (জেড আর এ) -এর উদ্যোগে ফ্যাসিবাদ বি‌রোধী চিত্রকর্মশালা ও ক‌বিতাপাঠ অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, বর্তমান সময়ে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের যে হারে দাম বাড়ছে আগে তো নিম্নবর্তী মানুষ কিনতে খেতে পারত না এখন সেটা মধ্যবিত্ত পর্যন্ত চলে এসেছে। তারা পারছে না কারো কাছে হাত পাততে। পারছে না ভিক্ষা করতে। তাদের যে আয় সে আয় দিয়ে কোনো কিছু কিনে খেতে পারছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপি’র এই নেতা বলেন, আপনার অধীনে নির্বাচন কী সেটা তো আমরা জানি। সেই নির্বাচনে ভোটারের দরকার নাই দেশের জনগণের দরকার নেই। বিরোধী দলের দরকার নেই।

২০১৮ সালের নির্বাচনের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের লোকেরা মাইকিং করে হুমকি দিয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের যে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না। তারা নৌকায়ও ভোট চাচ্ছে না। বিরোধী দলকে হুমকি দিচ্ছে যাতে ভোটকেন্দ্রে না যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *