ডাকাতের গুলিতে প্রাণ গেল আরেক ডাকাতের!

পোস্ট এর সময় : ৩:৩০ পূর্বাহ্ণ , ভিজিটর : ৫

সাভারের আশুলিয়ায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের নিজেদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ডাকাত সদস্য মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার রাত ২টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, আশুলিয়ার মরাগাঙ্গ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, ডাকাতের দুই দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ডাকাতকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এখনও নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *