টেস্টে যে পরিসংখ্যানে অস্ট্রেলিয়া-ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

পোস্ট এর সময় : ১১:২৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ৫

স্পট প্রতিবেদক : এই তালিকায় বাংলাদেশের পেছনে আছে- শ্রীলঙ্কা (৪২), দক্ষিণ আফ্রিকা (৩৯), পাকিস্তান (৩৪) এবং জিম্বাবুয়ে (৩০)।

কলম্বোয় শেষ হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে ম্যাচ হারে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসে এটা টাইগারদের ৪৭তম ইনিংস পরাজয়। এর মাধ্যমে টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংস হারে অস্ট্রেলিয়া-ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ। ৪৬ ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া ও ভারত।

নিজেদের ২৫ বছরের টেস্ট ইতিহাসে ১৫৪ ম্যাচে ২৩ জয়, ১১২ হার ও ১৯টি ম্যাচ ড্র করে বাংলাদেশ। এর মধ্যে ইনিংস ব্যবধানে হেরেছে ৪৭ ম্যাচ।

নিজেদের ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ৮৭৫ ম্যাচে ৪২০ জয়, ২৩৪ হার ও ২১৯ ড্র আছে অস্ট্রেলিয়ার। ইনিংস ব্যবধানে ৪৬ ম্যাচ হেরেছে অজিরা।

ইনিংস ব্যবধানে হারের দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ইংল্যান্ড (৬৬), নিউজিল্যান্ড (৫০) এবং ওয়েস্ট ইন্ডিজ (৪৮)।

এই তালিকায় বাংলাদেশের পেছনে আছে- শ্রীলঙ্কা (৪২), দক্ষিণ আফ্রিকা (৩৯), পাকিস্তান (৩৪) এবং জিম্বাবুয়ে (৩০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *