জাতীয় সামবেশ সফল করতে
লাকসামে জামায়াতের লিফলেট বিতরণ

পোস্ট এর সময় : ৭:০৪ অপরাহ্ণ , ভিজিটর : ৪০

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম :
আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে লাকসাম পৌরসভা জামায়াতের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বাদ মাগরিব লাকসাম পৌরসভা শহরের লিফলেট প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
পৌর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সহিদ উল্লাহর পরিচালনায় লিফলেট বিতরণে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহ আলম, মোঃ নুরে আলম, পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা আকতার হোসেন আজাদী, ওয়ার্ড আমীর মাষ্টার আব্দুর রহমান, ফয়সাল মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরপর ১৯ জুলাই সমাবেশ সফল করার জন্য নেতৃবৃন্দ লাকসাম পৌরশহরের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন এর বাইপাসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে নেতাকর্মীকে দাওয়াতী পৌঁছাবার জন্য নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *