চূড়ান্ত হলো ঈদের সিনেমা

পোস্ট এর সময় : ৪:৫৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ৯

অনেক হিসাবনিকাশের পর শেষপর্যন্ত চূড়ান্ত হলো আসন্ন ঈদের সিনেমা। মাত্র তিনটা সিনেমা মুক্তি পাচ্ছে এবারের ঈদে। সিনেমাগুলো হলো পাসওয়ার্ড, নোলক ও আবার বসন্ত। এর মধ্যে প্রথম দুটির নায়ক শাকিব খান। শাকিবের সিনেমা দুটিকে মূলত বাণিজ্যিকভাবে ঈদের সিনেমা হিসেবে গণ্য করা হচ্ছে সিনেমাপাড়ায়।

অন্যদিকে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ সিনেমাটি মুক্তি দিতে সম্পূর্ণ প্রস্তুত। ঈদে সিনেমাটি মুক্তি দিতে মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় প্রিমিয়ার শোর আয়োজন করা হয়।

তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, এই ছবি সকল শ্রেণির দর্শকদের হলে টানবে না। এ সিনেমা সংশ্লিষ্টদের লক্ষ্য স্টার সিনেপেস্নক্সগুলোর মতো কিছু প্রেক্ষাগৃহ। পরিচালকের মতে, সিনেপেস্নক্সের মতো ভালো পরিবেশে বসে ‘আবার বসন্ত’ দেখে মজা পাবেন দর্শক। সুন্দর পরিবেশে সুন্দর গল্প সত্যিই উপভোগ্য হবে। তাই আপাতত হল সংখ্যা নয় ভালো পরিবেশের হলগুলোতে মুক্তির লক্ষ্য।

শুরুতে অবশ্য এবারের ঈদে পাঁচটি থেকে ছয়টি ছবির মুক্তির কথা ছিল। তবে ব্যবসায়িক দিক ও দর্শকের চাহিদা বিবেচনা করে শেষপর্যন্ত শুধু তিনটি সিনেমা মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *