চট্টগ্রামে মধ্যরাতে কাভার্ড ভ্যানের চাপায় ঝরল ২ প্রাণ

পোস্ট এর সময় : ৪:৩৬ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৯

চট্টগাম নগরীর আকবর শাহ থানার কর্নেলহাট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় দুই সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) রাত ১২টার দিকে কর্নেলহাট সিডিএ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সীতাকুণ্ডের আবু বক্কর ছিদ্দিকের ছেলে মো. আলাউদ্দিন (৩২)। নিহত আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সিএনজি অটোরিকশার উপর উঠে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হন। এর মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত আরেক যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কাভার্ড ভ্যানের চালককে গাড়িসহ আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *