গাজীপুরে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট

পোস্ট এর সময় : ৫:৩৯ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৬

গাজীপুর সিটি করপোরেশনের মাঝুখান এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার ( ১ জুন) সকাল পৌনে ৯টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে ঘটেছে তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, সকালে একটি টিনশেডের তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ও উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই গুদাম ও তুলা পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন পুরোপুরো নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা বলেও জানান সিনিয়র স্টেশন অফিসার আতিকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *