লাকসাম প্রতিনিধি কুরআন-সুন্নাহর আলোকে স্বাধীনতার স্ব-পক্ষের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ বৃহত্তর সুন্নি মহাজোট উপজেলার কান্দিরপাড়, বাকই ইউনিয়নে (ভাকড্ডা, রায়পুর বাজার, কাম্যড্ডা, নৈরপাড়, হলদিয়া, বামন্ডা, ইরুয়াইন এলাকায়) মঙ্গলবার (৩রা ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী গণসংযোগ করেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ইসলামী ফ্রন্ট বাংলাদেশ বৃহত্তর সুন্নি মহাজোট এমপি প্রার্থী ভদ্র, শিক্ষিত, সামাজিক ব্যাক্তিত্ব মীর আবু বকর ছিদ্দিক প্রত্যেকের সাথে হাত মিলিয়ে এবং কোলাকুলি করে ভোটের শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মীগণ ভোটারদের হাতে হাতে লিফলেট বিতরণ করেন। স্থানীয় ভোটাররা বলেন আমরা সুখে দুঃখে যাকে সবসময় কাছে পাবো তাকেই ভোট দিবো। পরে প্রার্থী ইরুয়াইন এলাকার বারেক জিহাদীয়া মোজ্জাদীয়া দরবার শরীফ যান ও পৌরশহরের পেয়ারাপুর, গাজীসাহেব মাজার সহ পবিত্র শবেবরাত উপলক্ষে বিভিন্ন মসজিদে ২ রাকাত নামাজ পড়েন ও মুসল্লীদের সাথে ধর্মীয় বিষয়ক আলোচনা করেন। উপস্থিত ছিলেন মোঃ হান্নান, নির্বাচনী প্রচারক রিপন মজুমদার, নির্বাচনী সম্বনয়ক মহিন উদ্দিন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য লোকজন।
গণসংযোগে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে বলেন,আমরা শরিয়ত মানি। সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে। আপনারা বিচক্ষন মানুষ। বিবেক আল্লাহ দিয়েছে। আমি ২০১৮ সালে নির্বাচন করি। আমি প্রচার বিমুখ। আমি বিভিন্ন সেবামূলক কাজ করি। ভোট আপনার আমানত। আপনার ভোট যদি উগ্রপন্থীকে দেন কেয়ামতের দিন হিসাব দিতে হবে। পীর মাশায়েক কে ভুলে যেতে পারবেন না। কোন দেশের স্বাধীনতার বিরুদ্ধে ভোট দিবেন না। মুক্তিযোদ্ধের কথা চিন্তা করতে হবে। জান্নাতের মালিক আল্লাহ আমরা রাসুলকে সবচেয়ে ভালবাসি। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সকলে চেয়ার মার্কায় ভোট দিবেন।পরে নেতাকর্মীরা স্লোগান দিয়ে প্রধান নির্বাচনী কার্যালয়ে আসে এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

