দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে কুমিল্লাা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীএর মনোনীত প্রার্থী ড. সরওয়ার উদ্দিন সিদ্দীক মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াত ইসলামী লাকসাম পৌরসভার আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইসলাম ছাত্রশিবির লাকসাম শহর শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলাম প্রমুখ।

