কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট
বাংলাদেশ প্রার্থীর গনসংযোগ

পোস্ট এর সময় : ৬:১৯ অপরাহ্ণ , ভিজিটর : ৩৫

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে প্রার্থীদের মধ্যে যেন প্রানচাঞ্চল্য ফিরে আসছে। শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসামে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ (সুন্নীজোট) উপজেলা মুদাফ্ফরগঞ্জ বাজার, বিজরা বাজার, অশ^দিয়া বাজারের সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণের কাছে চেয়ার মার্কায় ভোট চেয়েছেন। এসময় লাকসাম উপজেলা ও পৌরসভায় সভাপতি, সেক্রেটারী সহ অঙ্গসংগঠের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ শনিবার (২৪ জানুয়ারী) তিনি মনোহরগঞ্জ উপজেলা হাসনাবাদ, খিলা, লক্ষনপুর বাজার গণসংযোগ করেছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা চেয়ার মার্কার স্লোগান দিতে দেখা গেছে। হেন্ড মাইকে চেয়ারে ভোট চাইতে দেখা যায়। চায়ের দোকান থেকে শুরু মাঠে ঘাটে সর্বত্র জায়গায় ভোটের হাওয়া বইছে। কুমিল্লা-৯ আসনে লাকসাম পৌরসভার ১৬টি, উপজেলার ৮টি ইউনিয়নে ৫১টি ভোট কেন্দ্রে এবং মনোহরগঞ্জের ১১টি ইউনিয়নে ৬৭টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিবেন। লাকসাম পৌরসভা, উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪২৯, মনোহরগঞ্জে ৬৭টি কেন্দ্রে ভোটার ২ লাখ ৩০ হাজার ১০৬ জন ভোট দিবেন। এছাড়া লাকসাম পৌরসভা ও উপজেলার ৬৭ কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্র ২৭টি এবং মনোহরগঞ্জের ৬৭টি কেন্দ্রের মধ্যে ৩৩টি ভোট কেন্দ্র ঝুকি পূর্ণ রয়েছে বলে ১৯৮৬ থেকে ২০২৪ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের নানান তথ্য সূত্রে জানা গেছে।
এ দিকে আসন্ন এ জাতীয় নির্বাচনে ২২ জানুয়ারি থেকে বিএনপি জোটের প্রার্থী শিল্পপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম নিজ গ্রাম পাশাপুর পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে এ আসনে ধানের শীষের প্রচারনা শুরু করেন। স্বতন্ত্রপ্রার্থী ও এ আসনে বিএনপির সাবেক এমপি কর্নেল (অবঃ) আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা নিজ গ্রাম মনোহরগঞ্জের শরীফপুর পিতার কবর জিয়ারতের মাধ্যমে ফুটবল মার্কার প্রচার শুরু করেছেন। জেলা জামায়াত নেতা ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. এ.কে.এম সরোয়ার উদ্দিন ছিদ্দিকী ব্যাংক রোডের দক্ষিণ মাথায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লাকসাম-মনোহরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে দাড়িপাল্লা মার্কার প্রচার শুরু করেন। আলসুন্নাহ ও ইসলামী জোটের প্রার্থী সামাজিক ব্যাক্তিত্ব আলহাজ¦ আবু বকর ছিদ্দিক পৌরশহরের পশ্চিমগাঁও গাজী সাহেদার মাজার জিয়ারত ও দক্ষিণ বাইপাস এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে চেয়ার মার্কার প্রচার শুরু করেন। ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ¦ সেলিম মাহমুম উত্তর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে হাতপাখা মার্কার প্রচার শুরু করেন। এ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর প্রচারনা চোখে পড়লেও অপর ৩ প্রার্থীর কোন গণ সংযোগ দেখা যাচ্ছে না। এখন দেখা যাবে ১২ ফেব্রুয়ারি কোন প্রার্থী বিজয়ের মালায় গলা পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *