কুমিল্লা (দঃ) জেলা জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর
সাংগঠনিক সম্পাদক
হলেন দেবব্রত পাল (বাপ্পী)

পোস্ট এর সময় : ৬:২৯ অপরাহ্ণ , ভিজিটর : ১৯


নিজস্ব প্রতিনিধি:
রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকেলে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে লাকসাম রেলওয়ে জংশন ভিআইপি হল রুমে কুমিল্লা (দঃ) জেলা নতুন কমিটি ঘোষনা করা হয়। দৈনিক প্রেজেন্ট টাইম পত্রিকার জেলা প্রতিনিধি ও কেন্দ্রীয় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন সহ-সভাপতি নূরে আলম মানিক নতুন কমিটি ঘোষনা করেন।
দেবব্রত পাল বাপ্পী লাকসাম প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক ও দৈনিক সকালের সময় লাকসাম প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ডাকপ্রতিদিন পত্রিকায় কাজ করছেন। দেবব্রত পাল বাপ্পী সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় কেন্দ্রীয় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ও নবগঠিত কুমিল্লা (দঃ) জেলা জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন সভাপতি, সেক্রেটারী সহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সহ-অর্থ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আরফাতুল রিমু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *