ঐতিহ্যবাহী লাকসাম মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ৯:৫১ অপরাহ্ণ , ভিজিটর : ১৫

শহীদুল ইসলাম শাহীন: গত ২৮ নভেম্বর লাকসাম মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ৩৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল মাদরাসা ময়দানে অত্যন্ত ঝাকজমকপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে কোরআন ও হাদিস নিয়ে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা, হাটহাজারী চট্টগ্রাম এর মহাপরিচালক মুফতি খলিল আহমদ কুরাইশী কাসেমী, ঢাকা মিরপুর আকবর কমপ্লেক্স এর মহাপরিচালক মুফতী দিলাওয়ার হোসাইন, ঢাকা যাত্রাবাড়ী জামেয়া মাহমুদিয়া মাদ্রাসার প্রধান মুফতী রেজাউল করিম আবরার। বহু দূর দূরান্ত থেকে আগত হাজারো মুসল্লী ও ভক্তগণের উপস্থিতিতে কোরআন ও হাদীসের আলোকে মান সম্মত ইসলামী বয়ান পেশ করা হয়েছে। ঐতিহ্যবাহী উক্ত প্রতিষ্ঠানে ক্বওমী মাদ্রাসার সিলেবাস অনুযায়ী মিশকাত জামাত পর্যন্ত রয়েছে। প্রতিষ্ঠানের মুহতামিম মাও. মো: আবুল খায়ের জানান, প্রতিবছরের ন্যায় মাদ্রাসার বার্ষিক মাহফিল করার জন্য অনেকদিন থেকে প্রস্ততি গ্রহণ করেছি। তাই আলহামদুলিল্লাহ, কোন সমস্যা হয়নি, ইনশাআল্লাহ হবেও না। মাহফিল শেষে বিশ^ মুসলিম উম্মাহের শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *