ঈদুল ফিতর উদযাপনে অসুস্থ নেতাকর্মীদের খোঁজ নিলেন আ.লীগ নেতারা

পোস্ট এর সময় : ৫:০৪ পূর্বাহ্ণ , ভিজিটর : ৪৯

ঈদুল ফিতর উদযাপনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অসুস্থ রাজনীতিকদের খোঁজ খবর নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ফিনল্যান্ডে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ কাটিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। ঈদের দিন জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

league

জানা গেছে, দলীয় নেতা ও সংসদ সদস্যদের মাঝে অধিকাংশই নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করেছেন। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অসুস্থ রাজনীতিকদের খোঁজ খবর নিয়েছেন তারা।

জানা গেছে, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কানাডায় নিজ পরিবারের সঙ্গে ঈদ করেছেন। দেশের বাইরে ঈদ করেছেন যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও মো. আব্দুর রহমান। ঢাকায় দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

league

এ ছাড়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ ইউনুসকে দেখতে চট্টগ্রাম মেডিকেলে যান। কাজী ইউনুসের উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের কাউন্সিলরের মায়ের জানাজায় অংশ নেন। তিনি প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অসুস্থ জিয়াউদ্দিন আহমেদ বাবলুর শারীরিক অবস্থারও খোঁজ খবর নিতে তিনি হাসপাতালে যান।

league

জানা গেছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন থেকে বয়সজনিত কারণে শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তিনি ঢাকায় ঈদ উদযাপন করেছেন। সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, আবদুল মতিন খসরু, নুরুল ইসলাম নাহিদ ঢাকায় ঈদ করেছেন। কাজী জাফরউল্যাহ নিজ এলাকা ফরিদপুরে ঈদের নামাজ আদায় করেন। পরে সেখানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

league

সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন ঈদ করেন নিজ এলাকা নেত্রকোনায়। সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে ঈদের নামাজ আদায় শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী ঈদের নামাজ পড়েন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এরপর তিনি রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন। পরে বিকেলে তিনি নির্বাচনী এলাকা শরীয়তপুরে যান। সেখানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষজনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

league

দলটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ঈদের দিন সকালে ঢাকায় ছিলেন। বিকেলে নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনায় যান। সেখানে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *