ইমরান তাহিরের বিশ্বকাপের প্রথম উইকেট

পোস্ট এর সময় : ১০:৩০ পূর্বাহ্ণ , ভিজিটর : ৬

বৃহস্পতিবার (৩০ মে) বিশ্বকাপের মূল পর্বের পর্দা উঠছে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। লন্ডনের দ্য ওভার স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আর এ ম্যাচে ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম উইকেট শিকার করেন ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকান এ লেগ স্পিনার ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে সাজঘরে ফেরান। ইনিংসের দ্বিতীয় বলেই সাফল্য পান তাহির।

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরম করে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০তে জয় পান ইংলিশরা। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বিশ্বকাপের আনুষ্ঠানিক দুই প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড একটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও ১২ রানে হেরে যায়। অন্যটিতে আফগানিস্তানের মতো দুর্বল দলের বিপক্ষে দুর্দান্ত জয় পায়।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩৩৮ রান করে ৮৭ রানের জয় পায়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি শুরু হলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বিশ্বকাপকে লক্ষ্য নির্ধারণ করে মূল পর্বের লড়াই দু’দলের। একচুল ছাড় দিতে নারাজ একে অপরকে। নিজেদের সেরা দল নিয়েই তাই মাঠে নামছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক, অ্যাডান মার্কওরাম, ফাফ ডু প্লে সিস, রিশি ভেন দার দাসুন, জেপি ডুমিনি, আন্দিল ফেহলুকাওয়ো, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও লুঙ্গি এনডিগি।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, জস বাটলার, বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও লিয়াম প্লানকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *