নিজস্ব প্রতিবেদক:-রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। তবে সমাবেশ করার জন্য
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির এক বৈঠক শেষে এ অনুমতি দেয়া হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ২০ শর্তে শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।
বিএনপির মহাসমাবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

