অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান শুরু

পোস্ট এর সময় : ৯:৪৯ অপরাহ্ণ , ভিজিটর : ১৪

নিজস্ব প্রতিবেদক:-শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর আজ বৃহস্পতিবার রাত ৯টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে। এর আগে শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়।

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গভবনে শপথ গ্রহণ করছেন।

এর আগে শপথ অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ড. ইউনূস। দুপুরে তিনি দেশে পৌঁছান।

অন্য যেসব উপদেষ্টারা শপথ নিচ্ছেন-
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো: নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. এম সাখাওয়াত হোসেন (অব. ব্রিগেডিয়ার জেনারেল)
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *