লাকসাম-মনোহরগঞ্জ আসনে লাঙ্গল প্রতিকের প্রচারনায় ব্যস্ত

পোস্ট এর সময় : ১১:১৬ অপরাহ্ণ , ভিজিটর : ২৫

শহীদুল ইসলাম শাহীন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-9 লাকসাম মনোহরগঞ্জ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল মার্কার প্রতিক নিয়ে মাঠে আছেন প্রফেসর মো: গোলাম মোস্তফা। তিনি নির্বাচনী এলাকার গ্রাম গঞ্জে ও ছোট বড় বাজারে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রার্থী গোলাম মোস্তফার নির্বাচনী প্রচারনায় জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্খী, আত্মীয় স্বজনগণ তার সাথে রয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান এদেশের উন্নয়ন শুরু হয়েছে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে। আমরা তার উত্তরসুরি। তাই জাতীয় পার্টি সরকারে আসলে উন্নয়ন হবে চোখে পড়ার মত। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *