দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লাকসামে পৌরশহরের বাইপাস এস.এম টাওয়ার (৩য় তলা) শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নতুন আদলে শাহরিল ফ্যাশন মার্ট শো-রুমের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া, মুনাজাত ও অতিথির ক্রেষ্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও লাকসাম বনিক সমিতির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর বদিউল আলম সুজন, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ রানা বেলাল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী হায়দার মামুন, শাহরিল ফ্যাশন মার্ট ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাবের হোসেন, প্রতিষ্ঠানের সিইও ফয়সাল মাহমুদ, গ্রীন লাইফ হাসপাতাল প্রাঃ লিঃ ব্যবস্থঅপনা পরিচালক ইকবাল হাফিজ, ইসমাইল সহ লাকসাম উপজেলা বিএনপি, উপজেলা ও পৌরসভা জামায়াতের নেতৃবন্দ, ব্যবসায়ীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শাহরিল ফ্যাশন মার্ট ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাবের হোসেন বক্তব্যে বলেন, বৃহত্তর লাকসামে সম্পূর্ন নতুন আঙ্গিকে কোয়ালিটি সম্পূর্ন শাহরিল ফ্যাশন মার্ট নিয়ে এসেছে ফ্যাশন জগতে নতুন নতুন সমাহার। আমরা যে কোন পন্য কিনলে গ্রাহকদের ২৫% ছাড় দিচ্ছি। ক্রেতারা সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পন্য পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

