রাঙ্গামাটিতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারীসহ আহত ৫

পোস্ট এর সময় : ৭:১৩ পূর্বাহ্ণ , ভিজিটর : ৯

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স এলাকায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী ও শিশুসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৪ মার্চ) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাবিহা আক্তার (৩০), জান্নাতুল ফেরদৌস (১৩), শীলা আক্তার (২২), রেহনুমা তাসনিম তানহা (১৬), রেদওয়ান হোসেন রাফি (১৬)।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি রনজিত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়িটি প্রায় ৩০ ফুট নিচে খাদে পড়ে গেছে। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে সাবিহার অবস্থা গুরুতর।

আহত রাফি বলেন, চালকের গাফেলতিতে এ দুুর্ঘটনা ঘটেছে। তিনি (চালক) গাড়িটি অধিক গতিতে চালাচ্ছিলেন। দুর্ঘটনা সম্ভাবনা দেখেই চালক গাড়ি থেকে পালিয়ে যায়।

আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ঘটনার পর থেকে চালক গফুর পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *