ফাতেমা আক্তার আঁখি,লাকসাম:- শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ^জয়- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১২ সেপ্টেম্বর লাকসাম শিশু নিকেতনে অনুষ্ঠিত হয়। লাকসাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। মহিলা বিষয়ক কর্মকর্তা মানসি পালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুন্নাহার, সমাজসেবা অফিসার জান্নাতুল ফাতেমা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আহমেদ উল্লাহ সবুজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুন্নেছা পান্না, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন নোমান। বক্তব্য রাখেন লাকসাম প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, সাংবাদিক তমিজ উদ্দিন চুন্নু। শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে তিনজন শিশুদের হৃদয় কাঁপানো বক্তব্য ছিল উল্লেখযোগ্য। সকল বক্তাগণ শিশুদের বিকাশের ক্ষেত্রে সকল প্রকার সহায়ক পরিবেশ তৈরী করে দেয়ার জন্য সকলের প্রতি আহŸান জানান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দ

