নূরানী তা’লিমূল কোরআন বোর্ড কুমিল্লা জেলার উদ্যোগে
লাকসামে ৩ দিন ব্যাপী মোয়াল্লিম প্রশিক্ষণ

পোস্ট এর সময় : ১০:২৩ অপরাহ্ণ , ভিজিটর : ১৭

শহীদুল ইসলাম শাহীন:-নূরানী তা’লিমূল কোরআন বোর্ড বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার আয়োজনে ৩ দিন ব্যাপী পুরাতন মোয়াল্লিম প্রশিক্ষণ কোর্স ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

১৩ ফেব্রুয়ারী লাকসাম পৌরসভার নশরতপুর দারূল উলুম ইসলামিয়া মাদ্রাসায় জেলা সভাপতি হযরত মাও. আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ইসলাহী আলোচনা করেন নূরানী তা’লিমূল কোরআন বোর্ড বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির চেয়ারম্যান মাও. কালিমুল্লাহ জামিল, পরিচালক হাফেজ মাও. ইসমাঈল বেলায়েত হোসেন, মাও. মুফতী শামসুল ইসলাম জিলানী, মাও. মুফতী আমজাদ, লাকসাম মাদ্রাসাতুল আবরার মুহতামিম মাও. ইউসুফ, মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আবুল খায়ের, নশরতপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাও. মোহাম্মদ উল্লাহ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সহ-সভাপতি মাও. দেলোয়ার হোসেন, সেক্রেটারী মাও. হোসাইন আহমদ, অর্থ সম্পাদক মাও. নুরুল ইসলাম ফয়েজী, প্রশিক্ষণ মাও. আফসার, প্রচার সম্পাদক মাও. মুজাফফর আল মামুন, পরিদর্শক মাও. ইলিয়াস আলী, দপ্তর সম্পাদক মাও. ফরিদ উদ্দিন, সদস্য মাও. আব্দুস সামাদ ও মাও. হোসাইন আহমেদ।
অসংখ্য নূরানী মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রশিক্ষণার্থীগণ নিবিড়ভাবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অতিথি ও জেলা পর্যায়ের প্রথম থেকে দশম স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *