ঈদের ছুটি ৫ জুন, কুরবানি ১১ আগস্ট!

পোস্ট এর সময় : ৫:০৬ পূর্বাহ্ণ , ভিজিটর : ১২

ঈদ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। কিন্তু ফিলিপাইনে ১৪৪০ হিজরি সনের ঈদের ছুটি ঘোষণা করেছে ৫ জুন। দেশটির প্রেসিডেন্ট রদরিগো ড্যুটার্ট পবিত্র রমজান মাস শেষে মুসলিমদের ধর্মীয় উৎসবের দিন ঈদ-উল-ফিতরের ছুটি ঘোষণা করেছে।

রাষ্ট্রপতির নির্বাহী সচিব গতকাল ২৯ মে রাষ্ট্রপতির পক্ষ থেকে এক সরকারী প্রজ্ঞাপনে ঈদ উদযাপনের জন্য এ তারিখ ঘোষণা করেন। খবর রাফলার ডটকম।

মুসলিমদের জন্য দু’টি ইসলামিক দিবস উদযাপনে রাষ্ট্রপতি ২০১৯ সালের নিয়মতি ছুটির তালিকা প্রকাশ করেন। তবে দেশটিতে রাষ্ট্রপতির আদেশেই মুসলিমের জন্য বিশেষ এ ঈদের ছুটি ঘোষণা করা হয়। ফিলিপাইনের জাতীয় মুসলিম কমিশন রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত ছুটির অনুসরণ করে।

দেশটির প্রেসিডেন্ট ঈদ-উল-ফিতরের ছুটি ৫ জুনের পাশাপাশি ঈদ-উল-আজহার তারিখও নির্ধারণ করেছেন। আগামী ১১ আগস্ট কুরবানির ঈদের ছুটিও ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, ফিলিপাইনের অনেক প্রাচীনতম ধর্ম ইসলাম। ১৩তম শতাব্দীতে মুসলিম ব্যবসায়ীদের আগমনের ফলে ফিলিপাইনের ইসলামের প্রচার ও প্রসার ঘটে। আনুমানিক ধারণা করা হয় যে, ফিলিপাইনে ১১ লাখ মুসলিম রয়েছে। যা মোট জনসংখ্যার প্রায় ১২ ভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *