দেবব্রত পাল বাপ্পী
‘‘বুদ্ধ সংঘ জয়তু বুদ্ধ সাসনম’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় কুমিল্লার লালমাইয়ে আলোকদিয়া শাক্য মুনি প্যাগোডাতে দানোত্তম কঠিন চীবর দানোসৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ২০২৫ জাকজমকপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রজ্ঞাজ্যোতি মহাথের ফাউন্ডেশনের সভাপতি শ্রীমৎ প্রজ্ঞাশী মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ শাসননিধি ভদন্ত জিনানন্দ মহাথের। উদ্বোধক ছিলেন আলোকদিয়া শাক্য মনি প্যাগোডা অধ্যক্ষ ও উদযাপন কমিটির সভাপতি ভদন্ত প্রজ্ঞাদিপ্তী থের, প্রধান ধর্মদেশক পাচথাইন শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহার, চট্টগ্রাম অধ্যক্ষ ড. প্রিয়দর্শী মহাথের। বিশেষ ধর্ম্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা শ্রীমৎ ধর্মপাল মহাথের, শ্রীমৎ নন্দসার থের, শ্রীমৎ রতনজ্যোতি ভিক্ষু প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সম্পাদক বাবু মিন্টু সিংহ।
মন্দির সূত্রে জানা যায়, ত্রৈমাসিক বর্ষাবাসের পরিসমাপ্তির পর আষাঢ়ী পূনির্মা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পরিসমাপ্তিতে পূজনীয় ভিক্ষুসংঘ গ্রাম হতে গ্রামান্তরে, নগর ও প্রত্যস্ত অঞ্চলের মানুষের মাঝে বুদ্ধ দেশিত ধর্ম প্রচার ও প্রসার করেন। তারই ধারাবাহিকতায় তথাগত মহাকারুণিক সম্যক সম্বুদ্ধের গৌম্য, সাম্য, মৈত্রী করুনার বানী সকলেরমনে জাগ্রত করার নিমিত্তে এ শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন হয়েছে। অনুষ্ঠান শেষে প্রদীপ পূজা, সমবেত প্রার্থনা ও আকাশ বাতি উত্তোলন করা হয়।

