দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লাকসাম উপজেলার ২নং মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন ৩নং ওয়ার্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বামন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বিশাল উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২নং মুদাফরগঞ্জ (উঃ) ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, আমন্ত্রিত অতিথি ছিলেন লাকসাম উপজেলা মহিলাদলের নেতৃবৃন্দ ও ২নং মুদাফরগঞ্জ ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নানসহ ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মা-বোনেরা অনেক কষ্ট করেছেন। আপনাদের ভোটারাধিকার পাওয়ার জন্য আমরা অবাধ ও সুষ্ঠ্য নির্বাচনের জন্য কষ্ট করে যাচ্ছি। আমাদের সাবেক মন্ত্রী খালেদা জিয়াকে অন্যায় ভাবে জেলা খাটাইছে। আপনাদের দোয়াতে আমাদের নেত্রীকে সুস্থ্য ভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে। বামন্ডাবাসীকে জানাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি চাই ৩নং ওয়ার্ড ভোটারগণ আমাকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়লাভ করবেন। আমাদের শিক্ষাখাতে বেশি বরাদ্দ থাকবে। আমি জয়লাভ করলে শিক্ষাখাতে আমি বেশি বরাদ্দ দিব। আমি আপনাদের পাশে সবসময় আছি ও থাকবো আমার জন্য দোয়া করবেন।

