লালমাইয়ে আবদুল হাকিম
ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

পোস্ট এর সময় : ৬:২৭ অপরাহ্ণ , ভিজিটর : ২৬

দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লালমাইয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাজী ফরহাদ টাওয়ার হরিশ্চর মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন কার্যালয়ে প্রতিবছরের ন্যায় এবারও মাওলানা হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো উপজেলার ৯টি ইউনিয়নে এতিম ও দুঃস্থদের মাঝে শীতবস্থ হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ ফরহাদ হোসেন পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেনসহ বিএনপি, জামায়াত ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গলের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।
মাওলানা আব্দুল হাকিম ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি ও দানবীর মোঃ ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, আমার প্রতিষ্ঠান প্রতিবছর এ এলাকার গরীব, এতিম ও দুঃস্থদের জন্য দান ও অনুদান দিয়ে থাকি এরই ধারাবাহিকতায় শীতকালে শীতবস্ত্র হিসেবে ৬টি ইউনিয়নের গরীব, এতিম ও দুঃস্থদের মাঝে দিয়েছি। তিনি আরও বলেন, আমরা প্রবাসী ভাইয়েরা সবসময় অবহেলিত। কারন এ দেশের সরকার প্রবাসীদের কোন মূল্যয়ন করে না। আজ প্রবাসীকল্যান দিবস কিন্তু সরকারী প্রোগ্রামে কোন প্রবাসীতে দাওয়াত পর্যন্ত করেনি। প্রবাসীরা সংসার ক্ষেত্রে কোন দাম নেই। পরিশেষে আপনারা সকলেই সুস্থ্য ও শান্তিতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *