লাকসামে সিএনজি গ্যারেজে ভেজাল শিশু খাদ্য উৎপাদন ২ লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

পোস্ট এর সময় : ১০:৪৪ অপরাহ্ণ , ভিজিটর : ৬০

লাকসাম প্রতিনিধি:-অবৈধভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ পুরাতন বাজারে এস এস অটো ওয়ার্কশপ (সিএনজি গ্যারেজ) নামে কার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস জব্দ ও ধ্বংস করেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে পৌর শহরের পুরাতন বাস স্ট্যান এলাকায় একটি (সিএনজি গ্যারেজে) ওই প্রতিষ্ঠানের ভিতরে প্রায় এক ঘন্টা অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী ও উপজেলা প্রশাসন।
এসময় কারখানার সব নকল টেস্টি ম্যাঙ্গো, সফট ড্রিংক পাউডার জব্দ করে তা তৎক্ষণাৎ বিনষ্ট করা হয় এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে নকল কারখানা মালিককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানাযায়,লাকসাম উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম রতন সে পৌর শহরে পুরাতন বাস স্ট্যান এলাকায় এস এস অটো ওয়ার্কশপ প্রতিষ্ঠানে মালিক। তিনি দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে সিএনজি গ্যারেজ হিসাবে পরিচালনা করে আসছেন। ওই প্রতিষ্ঠানের আড়ালে তিনি বিভিন্ন নামে অন্তত ২২ ধরনের ভেজাল খাদ্য তৈরি করে বাজারজাত করে আসছে । লাকসাম উপজেলাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন করছে কতিপয় ওই অসাধু ব্যবসায়ী। অনুমোদন ছাড়াই এগুলো বাজারজাত করছে তিনি। শুধু পানি, চিনি আর কেমিক্যাল দিয়েই তৈরি হচ্ছে শিশু খাদ্য। আর এসব ভেজাল খাদ্যগুলোই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় দোকান থেকে কিনে খাচ্ছে শিশুরা। এতে অসুস্থ হয়ে পড়ছে এসব কোমলমতি শিশুরা। বুধবার গোপনে এমন সংবাদ পেয়ে যৌথভাবে সেনাবাহিনীর ও উপজেলা প্রশাসন ও-ই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এদিকে ভেজাল খাদ্য উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ২ লাখ টাকা জরিমানা, কারখানাটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নকল কারখানা মালিককে দুই মাসের কারাদণ্ড কারেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানা থেকে অন্তত ১০ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদ বুধবার সন্ধ্যায় যুগান্তরকে জানান, লাকসামে এস এস অটো ওয়ার্কশপের মালিক তার প্রতিষ্ঠানের আড়ালে অন্তত ২২ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন করে আসছেন। এর বেশিরভাগই শিশুখাদ্য রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- আইস ললি, আইস পপ, অরেঞ্জ ড্রিংকস, লিচি ড্রিংকস, মিল্ক ক্যান্ডি, ম্যাংগো ক্যান্ডি, ডেইরি মিল্কসহ বিভিন্ন ধরনের জুস। কোনো প্রকার অনুমোদন ছাড়াই এবং ভেজাল শিশু খাদ্য উৎপাদন করায় এস এস অটো ওয়ার্কশপ প্রতিষ্ঠানের ২ লাখ টাকা জরিমানা ও মালিক রেজাউল করিম রতনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ও পুলিশ প্রকাশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *