দেবব্রত পাল বাপ্পী, লাকসাম: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম (৭৮) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্র্রাহী, শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে গেছেন। শনিবার বিকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ও লাকসাম উপজেলা বিএনপি নেতৃবৃন্দ , সাংবাদিক, লাকসাম থানা প্রশাসন ও এলাকার গন্যমান্য লোকজন। জানাজা শেষে মনোহরগঞ্জ উপজেলা শরীফপুর নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তার লাশ সমাহিত করা হয়।

