লাকসামে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সাথে হাতপাখা’র প্রার্থী সেলিম মাহমুদের মতবিনিময়

পোস্ট এর সময় : ৯:৪৩ অপরাহ্ণ , ভিজিটর : ২৮

দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লাকসামে পৌরশহরের কুমিল্লা রেস্তোরা ২য়তলায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে পীর সাহেব চরমোনাই মনোনিত কুমিল্লা-০৯ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় লাকসাম মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধাগণ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রসেনাসহ উপজেলা ও পৌরসভা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই মনোনিত কুমিল্লা-০৯ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সেলিম মাহমুদ বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়ে আসছে। আপনারা জাতির সন্তান। আপনাদের অবদানের জন্য বাংলাদেশের বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে। আপনারা সকলে হাতপাখা মার্কার দিকে খেয়াল রাখবেন ও আমার জন্য দোয়া করবেন। অনুষ্ঠান শেষে সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *