লাকসামে নবাব ফয়জুন্নেছা ও বদরুনেচ্ছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ১০:৩০ পূর্বাহ্ণ , ভিজিটর : ২০

দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যার দেবী সরস্বতী পূজা শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ঘুরে জানা যায়, সকাল থেকে বানী অর্চনার শূরুতে বিদ্যালয়ে সকল শ্রেণির শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ সাদা ও লালপাইরের শাড়ি, পাঞ্জাবি পড়ে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়। সনাতন শিক্ষার্থীদের আলাপ করে জানা যায়, আমরা বিদ্যারদেবী সরস্বতী মায়ের পরণে পুষ্পঞ্জলি অর্পণ করেছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি মা যেন আমাদের সকলকে বিদ্যাবুদ্ধি দেন। এবং সুশিক্ষিত হয়ে এ দেশকে সেবা দিতে পারি।
এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল উদ্দিন হেলাল, সহকারী প্রধান শিক্ষক পরিমল ভৌমিক সহ বিদ্যালয়ে সনাতন শিক্ষার্থী বৃন্দ।
বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল জানান, প্রতিবছরের ন্যায় এ বছর আমার বিদ্যালয়ে সনাতন সকল শিক্ষার্থী সরস্বতী পূজা উদযাপন করেছেন। শান্তিপূর্ন ভাবে পূজাটি সম্পন্ন হয়। সকলের সহযোগিতায় পূজাটি সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *