লাকসামে ধামৈচা ১৬ প্রহরব্যাপী
হরিনাম মহাযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ১০:০৭ পূর্বাহ্ণ , ভিজিটর : ৫

দেবব্রত পাল বাপ্পী
‘‘ভক্তিই বল, নামই সম্বল ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে শুক্রবার (২৮ নভেম্বর) প্রতিবছরের ন্যায় পৌরশহরের ধামৈচা শ্রীমদ্ভাগবত সংঘের উদ্যেগে রাধা কৃষ্ণ মন্দির (স্বর্গীয় গোবিন্দ দাসের বাড়ি) জাকজমক পূর্ন ভাবে ১৬ প্রহরব্যাপী ১৮তম শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ মহোৎসব সম্পন্ন হয়েছে।
মন্দির কমিটি সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর বুধবার রাত ৭ ঘটিকায় শ্রীমদ্ভাবত পাঠ ও ধর্মীয় আলোচনা মধ্য দিয়ে অধিবাস হয়। হাজার হাজার ভক্তবৃন্দে প্রদাচারণ ও নতুন ভাবে মন্দির পাশে পুকুরে আলোকসজ্জ, পুকুরের মাঝে কশসিট দিয়ে মন্দিররূপে সাজানো, আতশবাজি ও গঙ্গাআরতির মধ্য দিয়ে অধিবাস উদযাপন করেন ধামৈচাবাসী। শুক্রবার দুপুরে হাজার হাজার ভক্তবৃন্দ মহাপ্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম শুক্রবার রাতে মহোৎসব প্রাঙ্গণে এসে সনাতন ধর্মালম্ববীদের সাথে হাত নেড়ে শুভেচ্ছা জানান ও সকলকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- উদযাপন কমিটির সভাপতি ডাঃ সচীন্দ্র কুমার দাস ( সাবেক কমিশনার), সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র পাল, কোষাধ্যক্ষ রনজিত চন্দ্র পাল, দিলিপ চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল, লিটন কুমার দাস ( প্রধান শিক্ষক), প্রবীর চন্দ্র দাশ, অরুন দেবনাথ, সঞ্জিত লাল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদযাপন কমিটির সভাপতি ডাঃ সচীন্দ্র কুমার দাস ( সাবেক কমিশনার) বক্তব্যে বলেন, কৃষ্ণের কৃপায় ও সকলের সহযোগিতায় ধামৈচা শ্রীমদ্ভাগবত সংঘের উদ্যেগে ১৬ প্রহরব্যাপী ১৮তম শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ বিশাল মহোৎসব টি সম্পন্ন হয়েছে। আগামীতে এই ভাবে সকলের সহযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *