দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে শুক্রবার (৭ নভেম্বর) পৌর অডিটরিয়ামের সামনে সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস লাকসাম উপজেলা ও পৌরসভা আয়োজনে পালিত হয়েছে।
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক,কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামসহ লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
র্যালীটি লাকসাম পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লাকসাম পৌর অডিটরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে শেষ হয়।

