দেবব্রত পাল বাপ্পী
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় এক হোন্ডা আরোহী ঘটঁনাস্থলে মারা যায়। নিহত ব্যাক্তির নাম জহিরুল ইসলাম (৩৭)। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন) সকাল ১০টায় ভৈষকপালিয়া নামকস্থানে। বিক্ষুদ্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ভৈষকপালিয়া নামকস্থানে বিকল হওয়া একটি কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে থাকে। নিহত জহিরুল ইসলাম আলীশ^র থেকে হোন্ডা যোগে লাকসাম আসার পথে দ্রæত গতিতে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। সাথে সাথে মাথাটি বিচ্ছিন্ন হয়ে যায়। তার বাড়ি আলীশ^র গ্রামে। তার পিতার নাম আবুল কালাম। বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে দেয়। ফলে দীর্ঘ জানযটের সৃষ্টি হয় উক্ত সড়কে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ঘঁটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ওইসময় লালমাই হাইওয়ে পুলিশ ঘঁটনাস্থলে পৌঁছে এবং যানজট নিয়ন্ত্রনে আনে।

