শহীদুল ইসলাম শাহীন:-ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় অসহায় ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ৭জন ভিক্ষুকের মাঝে মালামাল বিতরণ করা হয়। ৭ ফেব্রুয়ারী লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক তিনজন ভিক্ষকুকে মুরগী পালনের জন্য ১টি খোঁয়ার, ২০টি মুরগী, ২ বস্তা খাবার, খাবারের পাত্র ১টি ও পানির পাত্র ১টি করে প্রদান করা হয়।
আর ৪ জনকে পুনর্বাসনের জন্য ছোট চায়ের ও মুদি দোকানের মালামাল বিনামূল্যে সরবরাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মানসি পাল। ভিক্ষুক পুনর্বাসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে উপস্থিত অনেকে সাধুবাদ জানিয়েছেন এবং পুনর্বাসনের এসব মালামাল পেয়ে তারা সন্তোষ প্রকাশ করে চোখের পানি ঝরতে দেখা গিয়েছে।
পুনর্বাসিত ভিক্ষুকগণ হলেন দৌখাইয়া চাঁদপুর গ্রামের আঃ মতিনের স্ত্রী খুরশিদা বেগম, সাতবাড়িয়া গ্রামের আঃ কাদেরের স্ত্রী রোকেয়া বেগম, ঠেঙ্গারপাড় গ্রামের মৃত রহমত খাঁনের ছেলে মোঃ আঃ ওয়াদুদ, মুহাম্মদপুর গ্রামের আঃ রহিমের ছেলে জহিরুল ইসলাম, পশ্চিমগাঁও গ্রামের মৃত আঃ মজিদের ছেলে আবুল কালাম, ইরুয়াইন গ্রামের মোঃ আব্দুল গফুরের ছেলে মামুনুর রশিদ ও যোগীপাড়া গ্রামের মৃত মৈধর আলীর ছেলে মোঃ সোলায়মান।

