মানিকছড়িতে মাটিচাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

পোস্ট এর সময় : ৮:১৯ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৮

খাগড়াছড়ির মানিকছড়িতে মাটিচাপা পড়ে ক্যাহ্লাচিং মারমা (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে মানকিছড়ির পান্নাবিল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ক্যাহ্লাচিং মারমা মানকিছড়ির বড়বিল এলাকার সাইথোয়াই মারমা ছেলে। সে মানিকছড়ির বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা গেছে, বুধবার দুপুরের দিকে মানিকছড়ির পান্নাবিল এলাকার বড়বিল খালের মুখে ছড়ার পানিতে খেলতে গেলে খালের পাড় ভেঙে পড়া মাটি চাপায় সে মারা যায়। মানিকছড়ি থানা পুলিশের ওসি মোহাম্মদ রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *