প্রমাণসহ নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পোস্ট এর সময় : ৩:৫৫ অপরাহ্ণ , ভিজিটর : ৩৯

ব্রাজিলিয়ান তারকা নেইমার তার বিরুদ্ধে উঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। এরই মধ্যে ব্রাজিলিয়ান একটি টেলিভিশন চ্যানেলে ভিডিও প্রমাণ নিয়ে হাজির হলেন ধর্ষণের অভিযোগ তোলা সেই নারী। নেইমারের ধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া।

ধর্ষণের অভিযোগ তোলা ওই নারী পুলিশকে জানিয়েছিলেন, নেইমার নিজেই তার (মামলার বাদীর) ব্রাজিল-প্যারিস টিকিট এবং হোটেল বুকিং করে। পরে ১৫মে  সে নারী প্যারিস পৌঁছান। একইদিন রাতে নেইমারও সে হোটেলে যান। তখন নেইমার মদ্যপ অবস্থায় ছিলেন এবং সে নারীর সঙ্গে অন্তরঙ্গ আচরণ শুরু করে। পরে সে নারী বাধা দিলেও জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করে নেইমার।

ত্রিনদাদে নামের ওই নারী অবশ্য জানিয়েছেন, নিজের সম্মতিতেই নেইমারের কাছে গিয়েছিলেন তিনি। তার ইচ্ছে ছিল যৌন সম্পর্ক করার। কিন্তু সেটা সুরক্ষা (কনডম) নিয়ে। কিন্তু নেইমার তাতে রাজি হননি। বরং জোরপূর্বক তার সঙ্গে যৌন সম্পর্ক করতে উদ্যত হন। বারবার বাধা দেয়া সত্যেও নেইমার মানেননি।

টিভির ওই সাক্ষাৎকারে এই নারীর কাছে উপস্থাপক জানতে চেয়েছিলেন, ঘটনাটা কি হয়রানি ছিল নাকি ধর্ষণ? ত্রিনদাদের জবাব-হয়রানির সঙ্গে ধর্ষণ।

অভিযোগ তোলা এই নারী জানান, নেইমারের প্রতি তার আকর্ষণ ছিল। কিন্তু যখন তার সঙ্গে দেখা হয় তখন ব্রাজিলিয়ান তারকাকে একদম পুরোপুরি আলাদা মানুষ মনে হয়। ভীষণ আগ্রাসী, তেমনটা নয় যেমনটা তার সঙ্গে খুদেবার্তায় কথা বলার সময় মনে হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *