নদীতে ভেসে এলো নবজাতকের লাশ

পোস্ট এর সময় : ৭:৪১ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৭

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে ভাসমান এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে থানা পুলিশ পুরানো থানা ভবনের সামনের নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, মরদেহটি সদ্য ভূমিষ্ঠ কোনো নবজাতকের। লোকলজ্জা থেকে বাঁচতে ৩-৪ দিন আগে ওই নবজাতককে কেউ হত্যা করে নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেম করানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *