(ধার না পেয়ে বৃদ্ধাকে হত্যা)
লাকসামে নারী গ্রেপ্তার

পোস্ট এর সময় : ১০:০১ পূর্বাহ্ণ , ভিজিটর : ১৯

দেবব্রত পাল বাপ্পী
লাকসাম উপজেলার সিংজোড় গ্রামে ৫ হাজার টাকা ধার চেয়ে না পেয়ে বালিশ চাপা দিয়ে ছায়েরা বেগমকে (৬০) শ্বাসরোধে হত্যা করে প্রতিবেশী গৃহবধূ জেরিন আক্তার (২০) সে একই বাড়ীর মাজহারুল ইসলামের স্ত্রী। নিহত ছায়েরা বেগম সম্পর্কে জেরিনের জেঠি শাশুড়ি। শুক্রবার দিবাগত রাতে
নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর থানায় প্রাথমিক স্বীকারোক্তি দেয় জেরিন।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা। তিনি বলেন, ঘাতক জেরিনকে শনিবার ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন সিংজোড় দক্ষিণ পাড়ার আবদুল বারেকর স্ত্রী ছায়েরা বেগমের কাছে ৫ হাজার টাকা ধার চায় জেরিন। এ সময় ছায়েরা বেগমের সাথে জেরিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জেরিন ছায়েরা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে চলে যায়।
নিহত সায়েরা খাতুনের স্বামী আবদুল বারেক জানান, বৃহস্পতিবার স্ত্রীকে ঘরে রেখে আমি সকালে কুমিল্লায় ডাক্তারের কাছে যাই, ডাক্তার দেখানোর আগেই আমার নাতি ফোন করে আমাকে বলে নানুকে কে জানি বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে, খবর পেয়ে আমি বাড়ি এসে আমার স্ত্রীর মরদেহ দেখতে পাই। এ ঘটনায় নিহত ছায়েরা বেগমের ছেলে মাকসুদ আহমেদ বাদী হয়ে ওই দিন রাতে প্রতিবেশী গৃহবধূ জেরিন আক্তার সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে জেরিনকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *