দৌলতগঞ্জ বাজার বণিক
সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

পোস্ট এর সময় : ১১:২২ পূর্বাহ্ণ , ভিজিটর : ৪৩

দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির পরিচিতি সভা রবিবার (১৫ জুন) রাতে পৌরশহরের সোহাগ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত সমিতির সভাপতি মজির আহমেদের সভাপতিত্বে ও লুৎফুর রহমান জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, বণিক সমিতির নব ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক রাফসান ইসলাম, সহ-সভাপতি যথাক্রমে-ইব্রাহিম খলিল, ইসমাইল হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ খসরু, শাহাদাত হোসেন মুরাদ প্রমুখ।
দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, সকল মতভেদ ভুলে ব্যবসা প্রতিষ্ঠানকে রাজনীতির উর্ধ্বে রেখে বাজারের যানজট নিরসন, মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার জন্য সকলকে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *